Loading...
Admission Office Open on weekly holidays also
Politics Free Campus
Loading...
Loading...

Jul 27, 2026
গত ২৩ ও ২৪ জুলাই ২০২৬ -এই দু’টি দিন ছিল ইস্টার্ন ইউনিভার্সিটি ওয়ার্কিং কমিটির জন্য এক অন্যরকম অনুভূতির সময়। ব্যস্ত দৈনন্দিন জীবন আর কাজের ক্লান্তি ভুলে কমিটির সদস্যরা মেতে উঠেছিলেন হাওরের স্নিগ্ধ রূপ ও আনন্দের উৎসবে। দু'দিনের এই অবিস্মরণীয় সফরে ভ্রমণ ডায়েরিতে যুক্ত হয়েছিল পাকুন্দিয়া, ইটনা, নিকলী, অষ্টগ্রাম এবং মিঠামইনের রূপকথা। ভ্রমণের শুরুতেই যুক্ত হয়েছিল এক বিশেষ স্মৃতি। যাত্রাপথেই বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী স্যারের আন্তরিকতায় মুগ্ধ হই আমরা সবাই। তিনি পুরো দলকে তাঁর নিজ গ্রাম পাকুন্দিয়ায় এক রাজকীয় মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান। তাঁর গ্রামের বাড়ির আতিথেয়তা এবং উষ্ণ অভ্যর্থনা পুরো ভ্রমণের আনন্দকে শুরুতেই কয়েক গুণ বাড়িয়ে দেয়। নিকলী হাওরের কোল ঘেঁষে গড়ে ওঠা রিসোর্টে কেটেছে আমাদের রাতের মুহূর্তগুলো। উম্মুক্ত প্রকৃতির স্নিগ্ধ হাওয়া, বিশাল হাওরের বুকে ট্রলারের দোলুনি, হাওরের তাজা মাছের স্বাদ, আর বেড়িবাঁধ ধরে আনমনে হেঁটে বেড়ানো -সব মিলিয়ে সময় যেন থমকে গিয়েছিল। আড্ডা আর সুরের মূর্ছনায় মেতে উঠেছিল চারপাশ। ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটি ছিল, যখন সবাই মিলে হাওরের স্বচ্ছ জলে নেমে পড়া। আমাদের মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যার নিজে পানিতে নেমে সবাইকে আরও আনন্দিত ও উজ্জীবিত করে তোলেন। এরপর হাওরের বুক চিরে জেগে থাকা নয়নাভিরাম নিকলী-অষ্টগ্রাম অলওয়েদার রোড ধরে আমাদের যাত্রা এগিয়ে চলে। পথিমধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদের আগমন উপলক্ষ্যে মিঠামইন কলেজে আয়োজন করা হয়েছিল এক প্রাণবন্ত ও মনোজ্ঞ সুরের আসর। সম্মানিত উপস্থিতি ও সুনিপুণ আয়োজন আনন্দঘন এই ভ্রমণে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে সফরকে উজ্জ্বল করেছিলেন: ড. আবুল বাশার খান, রেজিস্ট্রার, ইস্টার্ন ইউনিভার্সিটি, প্রফেসর ড. আবু বিন ইহসান, কনভেনার (ট্যুর কমিটি) ও ডিন, জীবন বিজ্ঞান অনুষদ, প্রফেসর ড. মো. আব্দুল্লাহ আল হুমায়ুন, বিভাগীয় প্রধান, ইইই বিভাগ, সৈয়দ হাবিব আনোয়ার পাশা, বিভাগীয় প্রধান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ সহ বিভিন্ন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। এই দারুণ এবং সফল সফরটির চমৎকার পরিকল্পনা, সমন্বয় ও নিখুঁত বাস্তবায়নের পেছনে মূল কারিগর হিসেবে দায়িত্ব পালন করেছেন ট্যুর কমিটির মেম্বার সেক্রেটারি এবং পাবলিক রিলেশন্স অফিসের প্রধান - সহকারী পরিচালক মোঃ মহিউদ্দীন মজুমদার (আনন্দ)। মেঘ আর পানির মধ্যে এই দু’টি দিন ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারের হৃদয়ে এক সুন্দর স্মৃতি হয়ে জমা থাকবে চিরকাল।

Jul 27, 2026
We are pleased to inform you that the Office of Student Affairs and Placement (OSAP) of Eastern University has successfully organized the On-Campus Recruitment session of IPDC Finance Limited for our students․ The students have been interviewed‚ met and talked with the executives of the organization‚ and taken the first step towards their careers․ We would also like to recognize the IPDC Finance recruitment team for their help in this process and wish the selected students good luck․

Jul 25, 2026
Eastern University held its 201st Board of Trustees (BoT) Meeting today on 25 July 2026 in the University’s Conference Room. The meeting was presided over by BoT Chairman Barrister Safayet Mohammad Raju, in the presence of the Vice-Chancellor Prof. Dr. Farid A. Sobhani. BoT members present included Mr. Abul Quasem Haider, Prof. Dr. ABM Shahidul Islam, Mr. Anwar Hossain Chowdhury, Mohammad Enayet Ullah, Abul Khair Chowdhury, Ms. Kazi Shamsun Nahar Sheouly (Representative of Mr. M. Shakil Wahed), Engr. Khandaker Mesbah Uddin Ahmed, Liaquat Hossain Moghul, Sk. Sayedur Rahman, Mohammed Ali Azzam, Md. Tanvir Mahmud, Md. Maniruzzaman Molla, Md. Shahriar (Representative of Adzi Trims Ltd.), and Khandaker Sakib Ahmed. From the Eastern University Foundation, Sakhawat Abu Khair Mohammed and Md. Sanirul Islam Molla attended the meeting. Md. Shamsul Huda, Treasurer; Dr. Abul Basher Khan, Registrar, were also present on invitation. The BoT, as the University’s highest governing body, reviewed and approved key academic and administrative matters, including policies, budget, appointments, research, quality assurance, and infrastructure development. The meeting concluded with a strong commitment to advancing academic excellence and the overall institutional growth of Eastern University. After the meeting, a floral reception was accorded to Prof. Dr. ABM Shahidul Islam on his appointment as the Vice-Chancellor of Mawlana Bhashani Science and Technology University (MBSTU). The Board congratulated him on this prestigious appointment and wished him every success in his new leadership role.

Jul 21, 2026
Eastern University Business Students Participate in BAYLA Future Summit 2026, in RADISSON BLU Water Garden Hotel Gaining Insights into the Future of the Apparel Industry A group of students of School of Business from Eastern University participated in the BAYLA Future Summit 2026, one of the country's premier knowledge-sharing platforms for the apparel and textile sector, where they gained valuable exposure to emerging industry trends, technological innovations, and global business perspectives. The summit brought together National and International renowned industry leaders, policymakers, academicians, entrepreneurs, and experts to discuss the future of Bangladesh's apparel and textile industry in the context of rapid technological transformation and evolving global market demands. Throughout the event, Eastern University students attended a series of insightful keynote speeches, panel discussions, and interactive sessions focusing on the future of the apparel and textile industry, Artificial Intelligence (AI), sustainability, innovation, leadership, digital transformation, and global business challenges. The summit provided students with an exceptional learning opportunity to understand how cutting-edge technologies and sustainable business practices are reshaping the global apparel industry. They also gained practical insights into the skills and leadership qualities required to thrive in the future workforce. Industry experts highlighted the importance of innovation, responsible manufacturing, digitalization, and strategic collaboration in enhancing the global competitiveness of Bangladesh's apparel sector. Students had the opportunity to engage with professionals and thoughtful leaders, enabling them to bridge academic learning with real-world industry practices. Eastern University remains committed to providing its students with experiential learning opportunities beyond the classroom. Participation in events like the BAYLA Future Summit 26 reflects the university's dedication to preparing future-ready graduates equipped with knowledge, critical thinking, and leadership skills to contribute effectively to national and global industries.

Jul 21, 2026
Eastern University Business Students Participate in BAYLA Future Summit 2026, in RADISSON BLU Water Garden Hotel Gaining Insights into the Future of the Apparel Industry A group of students of School of Business from Eastern University participated in the BAYLA Future Summit 2026, one of the country's premier knowledge-sharing platforms for the apparel and textile sector, where they gained valuable exposure to emerging industry trends, technological innovations, and global business perspectives. The summit brought together National and International renowned industry leaders, policymakers, academicians, entrepreneurs, and experts to discuss the future of Bangladesh's apparel and textile industry in the context of rapid technological transformation and evolving global market demands. Throughout the event, Eastern University students attended a series of insightful keynote speeches, panel discussions, and interactive sessions focusing on the future of the apparel and textile industry, Artificial Intelligence (AI), sustainability, innovation, leadership, digital transformation, and global business challenges. The summit provided students with an exceptional learning opportunity to understand how cutting-edge technologies and sustainable business practices are reshaping the global apparel industry. They also gained practical insights into the skills and leadership qualities required to thrive in the future workforce. Industry experts highlighted the importance of innovation, responsible manufacturing, digitalization, and strategic collaboration in enhancing the global competitiveness of Bangladesh's apparel sector. Students had the opportunity to engage with professionals and thoughtful leaders, enabling them to bridge academic learning with real-world industry practices. Eastern University remains committed to providing its students with experiential learning opportunities beyond the classroom. Participation in events like the BAYLA Future Summit 26 reflects the university's dedication to preparing future-ready graduates equipped with knowledge, critical thinking, and leadership skills to contribute effectively to national and global industries.

Jul 18, 2026
আজ ১৮ জুলাই ২০২৬ ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সদস্য প্রফেসর ড. মো. হাসান কাউসার। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ন্যায়বোধ, সততা, মানবিক মূল্যবোধ এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজেদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি উচ্চশিক্ষার পাশাপাশি যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং সামাজিক দায়বদ্ধতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি প্রফেসর ড. মো. হাসান কাউসার শিক্ষার্থীদের গবেষণামুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা এবং পেশাগত উৎকর্ষ অর্জনে মনোনিবেশ করার পরামর্শ দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন একজন শিক্ষার্থীর ব্যক্তিগত ও পেশাগত বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অতিথির বক্তব্যে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, গাজীপুর এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং ইস্টার্ন ইউনিভার্সিটির সফল প্রাক্তন শিক্ষার্থী জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মাসুম নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশের আহ্বান জানান। সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে নিবেদিত যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসোসিয়েট প্রফেসর আব্দুর রব, নবীন শিক্ষার্থীদের শপথ পাঠ করান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা, স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, আইন অনুষদের ডিন এ. বি. এম. ইমদাদুল হক খান এবং লাইফ সাইন্স অনুষদের এডভাইজার প্রফেসর ড. ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ওরিয়েন্টেশন প্রোগ্রামের কনভেনর ও আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মামুনুর রশিদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থী সহায়তা সেবা, বিভিন্ন ক্লাবের কার্যক্রম এবং ক্যাম্পাসের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Jul 15, 2026
Prof. Dr. Farid A. Sobhani, Vice Chancellor of Eastern University, attended the July Uprising Memorial Award Ceremony 2026 at the Bangladesh National Museum, Dhaka, as Honourable Guest, alongside several MPs and VCs. During the ceremony, the Hon'ble Guests delivered speeches and presented awards to the selected recipients. The event was organized by PUNAB with the support of a number of private universities on 13 July 2026. Pleased to share that the Eastern University Social Media Club has been honored with the Club Excellence Award 2026. The award was presented by Dr. Atiqur Rahman Mujahid, Hon'ble Member of Parliament (MP), Government of Bangladesh. Congratulations to the Eastern University Social Media Club on this recognition.

Jul 15, 2026
Eastern University successfully organized an enlightening discussion seminar titled "The Mirror of History: The Naval Mutiny and the Epic of Eight Submariners in Changing the Map of the Subcontinent" on 14 July 2026 at Rezakul Haidar Hall. The event was graced by Prof. Dr. Farid A. Sobhani, Vice-Chancellor of Eastern University, as the Chief Guest. Organized by the School of Business, the seminar featured Commodore Jashim Uddin Bhuiyan, ndc, psc (Retd.), renowned history and political analyst, as the keynote speaker. The session was chaired by Professor Brigadier General Dr. A K M Iqbal Azim, ndc, psc, G+ (Retd.), Dean of the School of Business, Eastern University. The distinguished speakers shared insightful perspectives on the Naval Mutiny, the remarkable story of the eight submariners, and their historic role in reshaping the map of the subcontinent. The seminar provided faculty members and students with a valuable opportunity to explore an important yet often overlooked chapter of history, inspiring meaningful discussion and reflection. Eastern University extends its sincere appreciation to the School of Business for organizing this significant event and thanks all the participants whose enthusiastic presence contributed to its success.

Jul 12, 2026
TRIONEX 2026 brought together students, teachers, researchers, and industry experts for a day full of learning, innovation, and exciting competitions at Eastern University. We were honored to welcome Prof. Dr. Farid A. Sobhani, Vice Chancellor and Professor, Eastern University, as the Chief Guest. His inspiring speech encouraged students to think creatively, work hard, and become future leaders. A big thank you to all our respected speakers, faculty members, judges, advisors, guests, sponsors, supporters, and the dedicated TRIONEX 2026 Organising Volunteers Panel for making this event a great success. Congratulations to all the winners and participants for their outstanding performances! Jointly organized by the IEEE Eastern University Student Branch and the IEEE Computer Society Eastern University Student Branch Chapter, TRIONEX 2026 showed the true spirit of teamwork, innovation, and student leadership.

Jul 06, 2026
The 35th Meeting of the Disciplinary Committee of Eastern University was held on 6 July 2026 in the University Conference Room. The meeting was presided over by Mr. Md. Shahriar, Member of the Board of Trustees (BoT) and Chairman of the Committee. Prof. Dr. F. A. Sobhani, Vice-Chancellor of the University, along with the Deans of the Faculties, the Registrar, and the Proctor, attended the meeting. The meeting discussed various disciplinary matters and emphasized the importance of maintaining discipline, integrity, mutual respect, and a safe and congenial academic environment on campus. The Committee reaffirmed its commitment to upholding the University’s rules, regulations, and core values for the well-being of the entire Eastern University community.

Jun 29, 2026
The Free Fire Campus Hero – Eastern University Edition Grand Finale was successfully held on 28 June 2026, bringing together talented student gamers for an exciting day of competition, teamwork, strategy, and sportsmanship. Organized by Mangrove Esports in association with the Department of Computer Science and Engineering (CSE), Eastern University, and the Eastern University Computing Club (EUCC), the tournament provided a vibrant platform for students to demonstrate their gaming skills and competitive spirit. Honorable Vice Chancellor Professor Dr. Farid A. Sobhani handed over the crests to the winning teams. The prize-giving ceremony was attended by Treasurer Professor Md. Shamsul Huda, Dean of the School of Engineering Professor Dr. Md. Mahfuzur Rahman, Head of the Department of Computer Science and Engineering Associate Professor Muhammad Mahfuz Hasan, Deputy Director of Student Affairs and Placement K. M. Monirul Islam, along with faculty members, officials, and distinguished guests. Congratulations to the Champions! Champion * Md. Tanbihi Islam Cabbo (CSE, 2nd Semester) * Abid Hasan Molla (CSE, 2nd Semester) * Muhammad Rudro Khandoker (BBA, 1st Semester) * Siam Ahmed (CSE, 1st Semester) 1st Runner-Up * Md. Shadit (CSE, 10th Semester) * Rakib Hassan (English, 1st Semester) * Jobayer Hossen Jubin (CSE, 2nd Semester) * Rubayat Hossain Raj (CSE, 2nd Semester) 2nd Runner-Up * Ayat Rahman (CSE, 10th Semester) * Shobuj Rana (CSE, 10th Semester) * Abu Jar (CSE, 10th Semester) * Sahadat Hossain Sabbir (CSE, 8th Semester) Congratulations to all the winners and participants for making this tournament a memorable success. We also extend our sincere appreciation to Mangrove Esports, EUCC, the organizing team, faculty members, and everyone whose support made this event a grand success.

Jun 28, 2026
দেশীয় ফল আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের এক গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় উৎপাদিত বিভিন্ন মৌসুমি ফল পুষ্টিগুণ, স্বাদ এবং বৈচিত্র্যের জন্য সুপরিচিত। বিশেষ করে জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে দেশীয় ফলের প্রাচুর্য আমাদের সংস্কৃতি ও জীবনধারায় এক ভিন্ন মাত্রা যোগ করে। দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি ২৮ জুন ২০২৬, রবিবার ক্যাম্পাসে ‘মৌসুমি ফল উৎসব’-এর আয়োজন করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বিজনেস এন্ড স্যোশাল এন্টারপ্রেনারশিপ ক্লাব এর সহযোগিতায় এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। এ উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবের আবহে মুখর হয়ে ওঠে। আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, লটকনসহ নানা দেশীয় মৌসুমি ফলের সমাহারে ক্যাম্পাসে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর মো. শামসুল হুদা, ব্যবসায় অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল ড. এ.কে.এম. ইকবাল আজিম, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও প্লেসমেন্ট অফিসের ডেপুটি ডিরেক্টর কে. এম. মনিরুল ইসলাম, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

Jun 28, 2026
Eastern University organized a meaningful workshop titled “Workshop on Psychological Wellbeing in Students” at university campus. The session was expertly led by Munia Zahan Mony, Psychosocial Counselor at the Office of the Counsellor, Eastern University. Students actively participated in the interactive discussion, gaining valuable insights into managing stress, building emotional resilience, and prioritizing mental health amidst academic life. The workshop highlighted practical strategies for psychological wellbeing and created a supportive space for open conversation. We extend our sincere thanks to the speaker for her insightful session and to all the students who attended and engaged enthusiastically.

Jun 27, 2026
ইস্টার্ন ইউনিভার্সিটির সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠান আজ, ২৭ জুন ২০২৬, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস, আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট চিন্তাবিদ প্রফেসর ড. সলিমুল্লাহ খান, ইতিহাস ও দর্শন বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সলিমুল্লাহ খান বলেন, উচ্চশিক্ষায় মাতৃভাষা বাংলার ব্যবহার বর্তমানে অত্যন্ত সীমিত; অথচ শিক্ষার গুণগত উন্নয়ন এবং কার্যকর জ্ঞানার্জনের জন্য মাতৃভাষার ব্যবহার অপরিহার্য। তিনি আরও বলেন, দেশের প্রয়োজন অনুযায়ী শিল্পায়ন না হওয়ায় কাঙ্ক্ষিত কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, ফলে বেকারত্বের সমস্যাও রয়ে যাচ্ছে। তিনি প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের তুলনা করেন। এছাড়া তিনি নবীন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধের বিকাশ এবং আলোকিত জীবন গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের এ মর্মে শপথ করান যে, তারা কোনো অবস্থাতেই তাদের পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। তিনি বলেন, পিতা-মাতার সন্তুষ্টিই একজন সন্তানের জীবনে সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি। বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার পাশাপাশি পড়াশোনা এবং দক্ষতা উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, তাই এ সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান এবং বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজক কমিটির কনভেনর ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রফিউসসান। এ সময় বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থী সহায়তা সেবা, বিভিন্ন ক্লাবের কার্যক্রম এবং ক্যাম্পাসের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Jun 25, 2026
আজকের দৈনিক যুগান্তর-এর সম্পাদকীয় পাতায় ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী-এর ‘বাংলাদেশে কি বিশ্বমানের স্বাস্থ্যসেবা সম্ভব’ শীর্ষক নিবন্ধটি প্রকাশিত হয়েছে। নিবন্ধে তিনি বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠার সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং এ লক্ষ্য অর্জনে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত ভূমিকা ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভাবনা তুলে ধরেছেন। ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবার তার এ সমসাময়িক ও গুরুত্বপূর্ণ প্রকাশনায় অভিনন্দন জানাচ্ছে এবং সকলকে নিবন্ধটি পড়ে দেখার আহ্বান জানাচ্ছে। https://www.jugantor.com/tp-ub-editorial/1118322

Jun 24, 2026
We are proud to announce that the B.Sc. in Electrical and Electronic Engineering (EEE) Program at Eastern University has been awarded BAETE Accreditation for six (6) years, effective from 31 January 2026 to 30 January 2032. This prestigious recognition reflects our commitment to quality engineering education aligned with internationally recognized standards under the Washington Accord framework. Heartfelt thanks to our faculty members, students, alumni, administrative staff, and all stakeholders whose dedication and hard work made this remarkable achievement possible.

Jun 23, 2026
The Department of CSE, Eastern University, proudly congratulates Team Data Divas for securing a place among the Top 5 teams in the Datathon Competition at Cybernauts 2026, organized by NSU Computer & Engineering Club (NSUCEC). Competing against 435 teams in the preliminary round, Team Data Divas first secured a place among the Top 30 and subsequently advanced to the final stage, where they finished among the Top 5. We are proud of their dedication, teamwork, and outstanding achievement, and we wish them continued success in their future endeavors. Team Members: 🔹 Md. Arafat Hossain Faisal (Batch 2414) 🔹 Umme Salma Zimia (Batch 2414) 🔹 Faysal Ahmed Rudro (Batch 2314) This achievement reflects their dedication, analytical skills, teamwork, and passion for data science and innovation. We extend our heartfelt congratulations and wish them continued success in their future academic and professional endeavors. Congratulations, Team Data Divas!

Jun 22, 2026
Eastern University held its 154th Admissions Committee Meeting today at the University Conference Room, chaired by Prof. Dr. Farid A. Sobhani, Hon’ble Vice-Chancellor of the University. The meeting was attended by members of the Board of Trustees, Treasurer, Registrar, Deans, Heads of departments and administrative offices, and officials from the Admission Department. The committee reviewed key issues relating to admissions, student services, university branding, and strategies to attract prospective students. It also considered the budget for admissions, promotions, and discussed several academic and administrative development initiatives. The meeting concluded with a strong commitment to strengthening the university’s image, and ensuring an efficient and transparent admission process.

Jun 17, 2026
The 26th Library Committee Meeting of Eastern University was held today at the University Conference Room. The meeting was presided over by Prof. Dr. Farid A. Sobhani, Honorable Vice-Chancellor of the University. The Committee discussed various issues related to the development and modernization of library services, enhancement of digital and electronic resources, enrichment of the library collection, improvement of user facilities, and strategies to strengthen support for teaching, learning, and research activities. The Registrar of the University, Deans of different schools, Heads of various departments, and the Librarian-in-Charge attended the meeting. Prof. Dr. Muhammad Mezbah-ul-Islam of the University of Dhaka and a Syndicate Member of Eastern University was also present.

Jun 10, 2026
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার, ১০ জুন ২০২৬ তারিখে ইস্টার্ন ইউনিভার্সিটির রেজাকুল হায়দার হলে মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী?: ফররুখের কাব্যলোকের অন্বেষণ” শীর্ষক এ সভায় কবির কাব্যসাধনা, দর্শন ও সাহিত্যিক উত্তরাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান। পরে কবি পরিচিতি পর্বে ফররুখ আহমদের জীবন ও সাহিত্যকর্মের একটি সংক্ষিপ্ত কিন্তু তথ্যসমৃদ্ধ পরিচিতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও দৈনিক যুগান্তর-এর সম্পাদক জনাব আবদুল হাই শিকদার। তিনি ফররুখ আহমদের কবিতায় মানবতাবাদ, মুসলিম পুনর্জাগরণের চেতনা এবং শিল্পসৌন্দর্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তার আলোচনায় উঠে আসে, কীভাবে ফররুখের কবিতা মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে কাব্যিক ভাষায় রূপ দিয়েছে। তিনি বলেন, কবি ফররুখ আহমদের রচনা শতবর্ষ পেরিয়েও আজও প্রাসঙ্গিক। তিনি কবির সাহিত্যকর্মের গভীরতা ও ব্যাপকতা তুলে ধরেন এবং কবির জীবন ও সাহিত্য নিয়ে চলমান গবেষণা কার্যক্রম সম্পর্কেও আলোকপাত করেন। তিনি আরও বলেন, ফররুখ আহমদের সাহিত্যকর্ম কেবল সাহিত্য নয়; এটি নিপীড়িত ও বঞ্চিত মানুষের আত্মপরিচয় ও সংগ্রামের এক গুরুত্বপূর্ণ দলিল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক মো. শামসুল হুদা। তিনি ফররুখ আহমদের কাব্যচর্চার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বলেন, ফররুখ আহমদ মুসলিম রেনেসাঁ ও ইসলামী জাগরণের অন্যতম প্রধান কবি। তিনি শিক্ষার্থীদের ফররুখ আহমদের সাহিত্যকর্ম পাঠ ও গবেষণায় উৎসাহিত করেন এবং বাংলা সাহিত্যে তার অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বারোপ করেন। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানের আহ্বায়ক ও সঞ্চালক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক জনাব রফিউসসান। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্লেসমেন্টের উপপরিচালক কে. এম. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের প্রধান, কর্মকর্তা, সাহিত্যপ্রেমী ও গুণীজনেরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে কবি ফররুখ আহমদের কবিতা আবৃত্তি এবং তার জীবন ও কর্মভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সামগ্রিকভাবে অনুষ্ঠানটি কবি ফররুখ আহমদের স্মৃতি ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি সফল উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

Jun 06, 2026
ঈদুল আজহার ছুটির পর আজ ইস্টার্ন ইউনিভার্সিটি আবার পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু করেছে। প্রথম দিনেই মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সঙ্গে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়ার্কিং কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদের আনন্দঘন স্মৃতি বিনিময়ের পাশাপাশি সামার ২০২৬-এর নবীনবরণসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে আরও গতিশীলতা আনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

May 23, 2026
A delegation from the National University of Computer & Emerging Sciences, Pakistan, visited Eastern University today. The delegation, led by Mr. Waqar Baig, Head of the International Education Office, met Prof. Dr. Faird A. Sobhani, Honorable Vice Chancellor of Eastern University. During the visit, the delegation presented opportunities for academic collaboration and student exchange programmes between the two institutions. The Deans of different schools of Eastern University joined the discussion, exploring potential areas of mutual cooperation in education and research. The visit marks the beginning of a meaningful partnership between the two universities, fostering future collaboration in academic and research endeavours.

May 22, 2026
ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও)-এর যৌথ উদ্যোগে আজ ঢাকায় “প্রি-বাজেট রাউন্ডটেবিল ডিসকাশন” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রখ্যাত নীতিনির্ধারক, শিক্ষাবিদ, মানবসম্পদ পেশাজীবী এবং শিল্পখাতের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং আসন্ন জাতীয় বাজেট নিয়ে মতামত ও সুপারিশ প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ সাকি, এমপি। তিনি তার বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতমুখী বাজেট প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য এবং এফবিএইচআরও’র সহ-সভাপতি প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। তিনি তার বক্তব্যে অর্থনীতি ও কর্মবাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি প্রণয়নে একাডেমিয়া, শিল্পখাত ও সরকারের মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফবিএইচআরও এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোশাররফ হোসেন। তিনি কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে আসন্ন বাজেটের জন্য বিভিন্ন প্রত্যাশা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড সদস্য জনাব আবুল কাসেম হায়দার; এফবিএইচআরও’র মহাসচিব ও এসএলএসডি’র প্রেসিডেন্ট ও সিইও প্রফেসর মঈনউদ্দিন চৌধুরী; মাইজবস-এর সিইও ও এফবিএইচআরও’র পরিচালক জনাব মো. কামরুজ্জামান সবুজ; সিএসডি একাডেমির সিইও ও এফবিএইচআরও’র পরিচালক জনাব এম. শাফাক হোসেইন; ইউএন উইমেন বাংলাদেশ-এর ন্যাশনাল কনসালটেন্ট মিস নিলুফার আহমেদ করিম এবং ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান । অনুষ্ঠানটি সঞ্ছালনা করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের এসোসিয়েট প্রফেসর, এমবিএ-এর পরিচালক এবং এফবিএইচআরও এর পরিচালক তাসনুভা রহমান। এছাড়া ইস্টার্ন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা মানবসম্পদ উন্নয়ন, যুব দক্ষতা বৃদ্ধি, নারীর কর্মসংস্থান, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রশিক্ষণ কার্যক্রমে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাজেটে অধিক বরাদ্দের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ভবিষ্যৎ কর্মবাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে দক্ষ, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক জনশক্তি গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে জাতীয় বাজেটে মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কোনো বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন। অনুষ্ঠানের সমাপ্তিতে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন, যা প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ এবং বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

May 19, 2026
ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইস্টার্ন ইউনিভার্সিটি ও ফরাজী হাসপাতাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এটি বিশ্ববিদ্যালয় কমিউনিটির স্বাস্থ্যসেবা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী এবং ফরাজী হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এম. মোক্তার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই চুক্তির আওতায় ফরাজী হাসপাতাল লিমিটেড ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবা প্রদান করবে। প্রদত্ত সেবার মধ্যে রয়েছে জরুরি সেবা, আইসিইউ, ডায়াগনস্টিক সেবা, ফার্মেসি, অ্যাম্বুলেন্স সুবিধা এবং বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, যা দিনরাত চব্বিশ ঘণ্টা পাওয়া যাবে। এছাড়াও সমঝোতা স্মারকের অন্তর্ভুক্ত রয়েছে বিভিন্ন কর্পোরেট স্বাস্থ্যসেবা সুবিধা, যেমন — ল্যাবরেটরি পরীক্ষা, ইমেজিং সেবা, ফিজিওথেরাপি এবং হাসপাতালে ভর্তি সেবায় উল্লেখযোগ্য ছাড়। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান সেবা এবং শিশু, প্রাপ্তবয়স্ক ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষভাবে প্রণীত স্বাস্থ্য স্ক্রিনিং প্যাকেজও এই চুক্তির অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সার্বিক সুস্বাস্থ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সহযোগিতার অংশ হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটির কর্মকর্তা ও কর্মচারীরা প্রতি বছর ছাড়কৃত মূল্যে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাবেন। এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় কমিউনিটির মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে। সমঝোতা স্মারকটি প্রাথমিকভাবে দুই বছরের জন্য কার্যকর থাকবে। ইস্টার্ন ইউনিভার্সিটি কমিউনিটির জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

May 13, 2026
The Eastern University Research Society (EURS) successfully organized a workshop titled “Fundamentals of Research” today 12th May 2026 at Rezakul Haider Hall. The event provided participants with valuable insights into the core principles and practical aspects of academic research. The workshop featured Dr. Md. Mahmudul Alam, Professor of Finance at BRAC Business School, as the Keynote Speaker. Dr. Alam delivered an engaging session on the fundamentals of research, offering practical guidance to enhance academic and research capabilities among students and faculty. The program began with a recitation from the Holy Quran, followed by a welcome speech by Dr. Md. Ashraf Hossain, Director of the Institutional Quality Assurance Cell (IQAC) and Professor at the School of Business Administration. Prof. Md. Shamsul Huda, Treasurer of Eastern University, and Dr. Abul Basher Khan, Registrar of Eastern University, also graced the occasion and shared their valuable thoughts, inspiring the participants with words of wisdom and encouragement on the importance of research and academic excellence. A lively interactive session followed, including open discussion, a quiz round conducted by Md. Omar Faruque, EURS Coordinator & Lecturer, Department of Law, and a gift presentation ceremony for the top three performers. The program concluded with closing remarks and a vote of thanks by Dr. Abu Bin Ihsan, Dean of the School of Life Sciences, Chief Research Coordinator of EURS, and Session Chair. Dr. Abu Bin Ihsan expressed sincere gratitude to the distinguished guests, speakers, organizers, and all participants for contributing to the success of this academic initiative. He highlighted the university’s commitment to fostering a vibrant research culture through such programs. The Eastern University Research Society continues to play a pivotal role in promoting research excellence, critical thinking, and scholarly engagement within the university community.

May 12, 2026
The Eastern University Engineering Club successfully organized a seminar on “Communications in the Telecom Sector” along with “The Ohm Challenge Season 1 – Award Giving Ceremony,” creating a vibrant platform for knowledge sharing, innovation, and recognition. The event brought together students, faculty members, and industry professionals in an engaging and inspiring environment. The program was graced by Chief Guest Prof. Dr. Farid A. Sobhani, Honorable Vice Chancellor; Guest of Honor Prof. Dr. Md. Mahfuzur Rahman, Dean, School of Engineering; and Session Chair Prof. Dr. Md. Abdullah Al Humayun, Head of the EEE Department. Their presence and valuable remarks inspired students to pursue excellence and innovation in their academic and professional journeys. The seminar featured insightful discussions on the current landscape of the telecom sector, future technological advancements, and emerging career opportunities for young engineers. The session speaker, Md. Zubaid Hossain, Consultant at Bangladesh Satellite Company Limited, delivered an informative presentation, sharing practical insights and real-world experiences that enriched the audience’s understanding of the industry. At the same event, the winners and participants of “The Ohm Challenge Season 1” were honored and awarded for their dedication, creativity, and outstanding achievements. The ceremony celebrated the spirit of innovation and encouraged students to apply their knowledge in practical and competitive settings. The event concluded with a strong sense of inspiration, learning, and collaboration. The organizers expressed their sincere gratitude to all respected guests, participants, faculty members, and well-wishers for their support and presence, which made the program a great success.

May 09, 2026
Eastern University organized a highly informative workshop titled “Workshop on Exam Anxiety” on Saturday, 9 May 2026, for students of the Department of Electrical and Electronic Engineering (EEE). Conducted by Munia Zahan Mony, Psychosocial Counselor of the Office of the Counsellor, EU, the workshop aimed to help students understand the root causes of exam anxiety and learn practical ways to manage it. The interactive session covered key topics including lack of preparation, fear of failure, family expectations, and other psychological factors that contribute to exam-related stress. Through engaging slides and open discussion, students gained valuable insights into recognizing both positive and negative aspects of anxiety and effective coping strategies. The workshop received an enthusiastic response from the participating students, who appreciated the practical guidance and supportive environment provided by the counselor. Eastern University remains committed to supporting the holistic well-being of its students through such meaningful initiatives.

May 10, 2026
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে “ সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা ” শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬ আজ ১০ মে (রবিবার) ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক, এমপি, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মোঃ সবুর খান ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসর মোঃ মঈনউদ্দিন খাঁন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান, ইউসিসি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. এম এ হালিম পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজ গঠনে নৈতিক শিক্ষা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন জ্ঞানভিত্তিক সমাজ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সুশিক্ষার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে শিক্ষা নীতি ও শিক্ষা কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি এবং দেশে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা দরকার। আলোচকবৃন্দের মতে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরপরই শিক্ষা কমিশন গঠন অগ্রাধিকার পাওয়া উচিত ছিল। তারা উল্লেখ করেন, অন্তবর্তী সরকার একাধিক কমিশন গঠন করলেও শিক্ষা কমিশন গঠন করা হয়নি, যা দুঃখজনক। বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ” সবার আগে বাংলাদেশ” এ শ্লোগানকে বাস্তবে রুপ দিতে, জাতিকে জ্ঞান ও বিজ্ঞানে এগিয়ে নিতে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং জাতীয় প্রবৃদ্ধির কমপক্ষে ৬ শতাংশ শিক্ষা বাজেট বরাদ্দ রাখা প্রয়োজন। তারা ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে উপযোগী কারিকুলাম প্রণয়ন এবং একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন গঠনের জোর দাবী করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসির্টির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট কর্তৃক কৃতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ২০২৬ প্রদান করা হয়। এসময় ইস্টার্ন ইউনিভার্সিটির ৪ জন কৃতি শিক্ষার্থীকে সার্টিফিকেট, ক্রেস্ট এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

May 09, 2026
Eastern University held its 200th Board of Trustees (BoT) Meeting on 09 May 2026 at the university’s Conference Room. The meeting was presided over by Chairman Barrister Safayet Mohammad Raju, in the presence of Hon’ble Vice-Chancellor Prof. Dr. Farid A. Sobhani. BoT members present included Abul Quasem Haider, Prof. Dr. ABM Shahidul Islam, Anwar Hossain Chowdhury, S.M. Bakhtiar Alam, Abul Khair Chowdhury, Kazi Shamsun Nahar Sheouly (Representative of M. Shakil Wahed), Engr. Khandaker Mesbah Uddin Ahmed, Mohammed Ali Azzam, Afzalur Rahman, Md. Tanvir Mahmud, Md. Maniruzzaman Molla, Md. Shahriar (Representative of Adzi Trims Ltd.), and Khandaker Sakib Ahmed. From Eastern University Foundation, Sakhawat Abu Khair Mohammed, Md. Sanirul Islam Molla, and Shahab Uddin Khan attended. Md. Farid Hossain, Secretary of the BoT and Deputy Registrar, was also present. The BoT, as the highest governing body, reviewed and approved key academic and administrative decisions, including policies, budget, appointments, research, quality assurance, and infrastructure development. The meeting concluded with a strong commitment to advancing academic excellence and overall institutional growth of Eastern University.

May 06, 2026
Eastern University held its 142nd Syndicate Meeting today at the university campus, chaired by Hon’ble Vice-Chancellor Prof. Dr. Farid A. Sobhani. Members of the Board of Trustees (BoT), including Mr. Abul Quasem Haider and Mr. Afzalur Rahman, along with Prof. Dr. Muhammad Mezbah-ul-Islam (External Member from DU), Dr. Abul Basher Khan (Registrar), Mr. Md. Shamsul Huda (Treasurer), and other senior officials, Deans, and Heads were present. The meeting discussed key issues including academic development, recruitment and promotion, quality assurance, teaching evaluation, infrastructure development, research initiatives, and administrative efficiency. The session concluded with a strong commitment to enhancing academic excellence and institutional growth.
Showing 1 to 30 of 1233 results