দেশীয় ফল আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের এক গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় উৎপাদিত বিভিন্ন মৌসুমি ফল পুষ্টিগুণ, স্বাদ এবং বৈচিত্র্যের জন্য সুপরিচিত। বিশেষ করে জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে দেশীয় ফলের প্রাচুর্য আমাদের সংস্কৃতি ও জীবনধারায় এক ভিন্ন মাত্রা যোগ করে।
দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি ২৮ জুন ২০২৬, রবিবার ক্যাম্পাসে ‘মৌসুমি ফল উৎসব’-এর আয়োজন করে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বিজনেস এন্ড স্যোশাল এন্টারপ্রেনারশিপ ক্লাব এর সহযোগিতায় এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। এ উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবের আবহে মুখর হয়ে ওঠে। আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, লটকনসহ নানা দেশীয় মৌসুমি ফলের সমাহারে ক্যাম্পাসে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর মো. শামসুল হুদা, ব্যবসায় অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল ড. এ.কে.এম. ইকবাল আজিম, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও প্লেসমেন্ট অফিসের ডেপুটি ডিরেক্টর কে. এম. মনিরুল ইসলাম, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।
Loading...








