ঈদুল আজহার ছুটির পর আজ ইস্টার্ন ইউনিভার্সিটি আবার পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু করেছে। প্রথম দিনেই মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সঙ্গে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ শুভেচ্ছা বিনিময় করেন।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়ার্কিং কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদের আনন্দঘন স্মৃতি বিনিময়ের পাশাপাশি সামার ২০২৬-এর নবীনবরণসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে আরও গতিশীলতা আনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Loading...







