পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটির পর আবারও স্বরূপে ফিরেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। ঈদ-পরবর্তী প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের চলমান মিড-টার্ম পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফিরে এসেছে।
ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি এবং একাডেমিক পরিবেশের স্বাভাবিকতায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘ বিরতির পর সহপাঠীদের সাথে পুনর্মিলনে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উৎসাহ ও উদ্দীপনা।
এদিন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মোঃ শামসুল হুদা ক্যাম্পাস পরিদর্শন করেন এবং চলমান পরীক্ষা ও সামগ্রিক একাডেমিক কার্যক্রম পর্যালোচনা করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণে উৎসাহিত করেন। বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম সুষ্ঠু ও স্বাভাবিকভাবে পরিচালিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Loading...








